Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 85

পুলিশ ঢাকার শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনের সড়কে ড্রামভর্তি একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একটি ভ্যানগাড়িতে করে ড্রামটি রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রাম খুলে টুকরো টুকরো করা একজন পুরুষের মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ওখানে পৌঁছে একটি নীল রঙের ড্রাম দেখতে পায়। পরে সন্দেহ হলে ড্রাম খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েক টুকরো মরদেহ দেখা যায়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহবাগে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫