Dhaka ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

অবশেষে যানবাহন চলাচলের জন্য চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 95

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টিটিপাড়া আন্ডারপাস সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকালে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে চালুর নির্দেশ দেন।

অতিশী দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডকে যুক্ত করেছে এই আন্ডারপাস। লেভেল ক্রসিং অপসারণ করে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় দুই বছরের নির্মাণকাজ শেষে এটি তৈরি করা হয়।

নিচ দিয়ে ছয় লেনের মধ্যে চার লেন থাকবে যান্ত্রিক যানবাহনের জন্য, দুই পাশে থাকবে রিকশা ও সাইকেলের আলাদা লেন এবং প্রশস্ত ফুটপাত। পাঁচ মিটার উচ্চতার গাড়িও নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আধুনিক নিষ্কাশন ব্যবস্থার কারণে বর্ষায় পানি জমবে না বলেও জানানো হয়েছে।

প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, জায়গার সীমাবদ্ধতার কারণে এখানে কোনো বাইপাস তৈরি করা সম্ভব হয়নি। স্থাপনাটির রক্ষণাবেক্ষণে রেলওয়েসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জরুরি।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, আনুষ্ঠানিকতা ছাড়াই আন্ডারপাসটি সকাল ১০টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবশেষে যানবাহন চলাচলের জন্য চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

প্রকাশের সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫