Dhaka ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 134

রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমের কারণে ওই এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিষেবা লাইন স্থানান্তরের সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। তাই এই রুটে চলাচলকারী জনসাধারণ ও চালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার এবং প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর কাজ চলছে। সরকারি উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা চেয়ে তারা সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

প্রকাশের সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫