Dhaka ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

বাগমারায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 99

রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম নয়ন হোসেন। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।

শনিবার দুপুরে বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে লাশ উদ্বার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার দুপুরে মচমইল রাজবাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে দুপুর দুইটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী রানী খাতুন জানান, তার স্বামী একজন ভ্যানচালক। গত শুক্রবার তিনি ভ্যানটি বিক্রি করেন। শুক্রবার বিকালে বাজারে গেলেও রাতে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাননি। কিভাবে তার স্বামীর মৃত্যু হয়েছে তিনি বলতে পারছেন না।

নয়ন হোসেন নেশা করতো বলে জানিয়েছে এলাকাবাসী। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা। বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাগমারায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪