Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ বয়কটের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭
  • / 601

গোয়ালন্দ প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি নামক স্থানে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের দুই সদস্য নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার বাপ্পি ও তার সহযোগি লালন। এদের বাড়ি রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন গ্রামে।
র‌্যাব জানায়, দেবগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকা রাখালগাছি নামক স্থানে চরমপন্থী দলের সদস্যরা অপরাধ সংঘটিত করার লক্ষ্যে গোপন বৈঠক করছে। এ খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌছালে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হলে চরমপন্থী দলের দুই সদস্য নিহত হয়। সকালে রাজবাড়ী মর্গে নিহতদের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত

প্রকাশের সময় : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭