Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

কাঁঠালবাগানে পারিবারিক কলহে স্ত্রী-শাশুড়িকে হত্যা, স্বামী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 31

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। পরিবারের সদস্যদের দাবি, সকালে ফারজানা ও শিপনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, কয়েকদিন আগে পারিবারিক একটি অনুষ্ঠানে শিপন ও ফারজানার মধ্যে বিরোধের সূত্রপাত হয়। শনিবার রাতে তারা ঢাকায় ফেরেন এবং রোববার সকালে আবারও বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিপন এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে পালিয়ে যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত শিপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাঁঠালবাগানে পারিবারিক কলহে স্ত্রী-শাশুড়িকে হত্যা, স্বামী আটক

প্রকাশের সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬