Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 116

সরকার আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও সব বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে গত ৪ মে আবেদন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সরকার আজ আমাদের রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

তিনি আরও বলেন, দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখলেও আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এটা মূলত যখন সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়।

তখনও আমরা ঈদুল আজহার সময় এই সুবিধাটা চেয়েছিলাম। তখন বলেছিল আমরা বিবেচনা করে দেখব।

প্রসঙ্গত, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে একঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

প্রকাশের সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬