Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 138

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এতে দিয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কাজলা-ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা নিতে তার বাসায় গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন।

এ সময় তাদের মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আরও এক মেয়ে ও ছেলেকেও কুপিয়ে আহত করা হয়।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত আবু মুসাও আহত অবস্থায় হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

প্রকাশের সময় : ১২:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬