Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 122

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা, যার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকাও। ঝড়-বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক তথ্য বলছে, রাজধানীর বায়ু এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৮র দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর তথ্যানুযায়ী, ১৫২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত, যা বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।

তালিকার শীর্ষে রয়েছে চিয়াং মাই, যেখানে বায়ুমানের স্কোর ১৮৪। এছাড়া তৃতীয় অবস্থানে হ্যানয় (১৫১), চতুর্থ অবস্থানে নেপালের কাঠমুন্ড (১৪৭) এবং পঞ্চম স্থানে কম্বোডিয়ার পোনম ফেন (১৪৭)।

বায়ুমান সূচক বা একিউআই (AQI) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

প্রকাশের সময় : ০৮:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬