Dhaka ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ভারতীয় জিরা উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 6

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে ৫২ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে।

এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় এবং তাদের ফেলে যাওয়া মালামাল জব্দ করা হয়। উদ্ধার করা জিরার পরিমাণ ৫২ কেজি, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

আটককৃত জিরা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং তা হিলি শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ভারতীয় জিরা উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬