Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত, চালক আটক

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 16

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শ্রেণিতে তার রোল নম্বর ছিল এক। সে তার বাবা-মায়ের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মোস্তাফিজুর তার বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে পাচশ্রীরামপুরের দিকে যাচ্ছিল। এ সময় মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক্টরের চালককে আটক করে। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই ভুট্টা শুকাতে দেওয়া হয়, ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। এর পাশাপাশি মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত, চালক আটক

প্রকাশের সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬