Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে রাজধানীতে প্রাণ গেল তরুণীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 123

রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি রাজধানীর শাহজাদপুরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

পরিবার জানায়, সকালে ঘুম থেকে উঠে বিড়ালকে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যান তিনি। সেখানে কার্নিশে আটকে থাকা বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বন্যার কোনো সন্তান ছিল না এবং তিনি বিড়ালটিকে সন্তানের মতোই ভালোবাসতেন।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুল ছালাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।

সূত্রঃ বাংলানিউজ২৪

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে রাজধানীতে প্রাণ গেল তরুণীর

প্রকাশের সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬