Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন-গুজব: ডিএমপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 110

রাজধানীর উত্তরার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে এক রিকশাচালককে মারধর, আটক ও হত্যার খবরটি ছিল ‘ভিত্তিহীন গুজব’। এই গুজবকে কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে লুটপাটের চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ওই শপিং মলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘মার্কেটে রিকশাচালককে আটক ও হত্যার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এই গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনতাকে উত্তেজিত করে লুটপাটের চেষ্টা চালিয়েছে। সহিংস এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।’

নজরুল ইসলাম আরও জানান, গতকাল রাতের সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের অন্তত ছয়জন কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে মার্কেটটি বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন-গুজব: ডিএমপি

প্রকাশের সময় : ১১:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬