Dhaka ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 152

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত ওই স্বর্ণের দোকানে সম্ভবত বুধবার রাতে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে দোকানের মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

প্রাথমিকভাবে জানা গেছে, দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

প্রকাশের সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬