Dhaka ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 162

পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন—মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা আক্তারের ২০ শতাংশ এবং মোহাম্মদ সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে ভবনের একটি অংশের দেওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে। পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রকাশের সময় : ০১:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬