Dhaka ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 120

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। এনসিপির পক্ষ থেকেই মেয়র পদে নির্বাচন করবেন সাবেক এই উপদেষ্টা। সে হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ।

ইশরাক হোসেন নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

উল্লেখ্য, ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের ৪টি সিটি কর্পোরেশনের মেয়র পদটি মন্ত্রী পদমর্যাদার সমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

প্রকাশের সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬