Dhaka ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার মালিক সোহেল রানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 143

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে আলোচিত রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন। এ সময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

শনিবার সোহেল রানা কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদ্রাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেন।

এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।

রানার চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এ সময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে জানাজা শেষে তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার মালিক সোহেল রানা

প্রকাশের সময় : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬