Dhaka ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

নামফলক-সাইনবোর্ড ও বিজ্ঞাপনফলক বাংলায় লেখার নির্দেশ ডিএসসিসির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলায় লিখতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সংস্থাটির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার লক্ষ্যে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী উপযুক্ত সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে বিভিন্ন পণ্যের প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক।

সেখানে আরও বলা হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে যে, কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে প্রদর্শিত পণ্যের বিজ্ঞাপন ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা রয়েছে।

এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে বিভিন্ন পণ্যের প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলা ভাষায় লেখা হয়নি, সেগুলো অনতিবিলম্বে নিজস্ব ব্যবস্থাপনায় অপসারণ করে বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নামফলক-সাইনবোর্ড ও বিজ্ঞাপনফলক বাংলায় লেখার নির্দেশ ডিএসসিসির

প্রকাশের সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬