Dhaka ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ায় নিষেধাজ্ঞা : ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না এমন নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা বাতিল না হলে সন্ধ্যার মধ্যে ইসি ঘেরাও করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না হলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।”

নাহিদ আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছেন, কিন্তু অন্য দলের বিজ্ঞাপন নিচ্ছে না। এটি নৈতিক নয়। আমাদের বিজ্ঞাপনও নেওয়া হয়নি। জনগণ আমাদের পক্ষে আপনাদের দিতে পারে, কিন্তু আপনি শুধু এক দলের মার্কা প্রচার করছেন। এটি ফেয়ার হচ্ছে না।”

তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করেছে এবং নির্বাচনের পক্ষে বা বিপক্ষে বৈধতা তৈরিতে ভূমিকা রেখেছে। নাহিদ বলেন, “আমরা জানতে চাই কে আপনাদের বাধ্য করেছে। যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নেব যে আপনি নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ায় নিষেধাজ্ঞা : ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

প্রকাশের সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬