Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

দর-কষাকষিতেই বাড়িভাড়া নির্ধারণের নির্দেশ ডিএনসিসির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 175

বাজারমূল্যের ভিত্তিতে বাড়িভাড়া নির্ধারণে সংশোধনী এনেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরে দর-কষাকষির মাধ্যমে বাড়িভাড়া নির্ধারণ হবে। এজন্য আগের প্রচার করা নির্দেশিকা সংশোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের মাধ্যমে এ তথ্য জানান মোহাম্মদ এজাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন কোনো বাড়িভাড়া নির্ধারণ করে দেয়নি। এতো শতাংশ ভাড়া দিতেই হবে বা এতো শতাংশ ভাড়া নেওয়া যাবে না—এ রকম কোনো নিয়ম সিটি করপোরেশন করে দেয়নি।

রাজধানীতে বাড়িভাড়ার চাপ কমাতে গত ২০ জানুয়ারি ভাড়া-সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে ডিএনসিসি। এতে ১৬টি বিষয়ের মধ্যে ১১ নম্বরে বলা হয়েছিল, মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হবে না।

অর্থাৎ, একটি বাড়ি বা ফ্ল্যাটের বাজারমূল্য ধরে এর সর্বোচ্চ ১৫ শতাংশকে বার্ষিক ভাড়া হিসেবে ধরতে পারবেন মালিকরা। বিষয়টি আরো সহজ করে বললে, একটি ফ্ল্যাটের বাজারমূল্য এক কোটি টাকা হলে, বছরে ওই ফ্ল্যাটের ভাড়া ১৫ লাখ টাকা হবে। যার ফলে, প্রতি মাসের ভাড়া হবে এক লাখ ২৫ হাজার টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দর-কষাকষিতেই বাড়িভাড়া নির্ধারণের নির্দেশ ডিএনসিসির

প্রকাশের সময় : ১০:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬