Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 182

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক।

সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখেন কেচি গেট ও সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দোকানে ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখতে পান। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর চক্র।

তিনি আরও জানান, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। পাশাপাশি ৬০০ ভরি রুপা, স্বর্ণ কেনাবেচার রশিদ ও নগদ চার লাখ টাকা খোয়া গেছে। তার হিসাবে চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং একাধিক টিম কাজ করছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। পরে তারা একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

প্রকাশের সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬