Dhaka ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

আফতাবনগরে তিন চাকার ই-রিকশা উদ্বোধন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 188

রাজধানীর আফতাবনগরে নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো তিন চাকার ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নকশায় তৈরি স্বল্পগতির ব্যাটারিচালিত এই ই-রিকশা শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

শনিবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগরের জি ব্লক মেইন রোডে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

অনুষ্ঠানে বক্তারা জানান, ই-রিকশার কাঠামো, ব্রেকিং ব্যবস্থা, ব্যাটারির নিরাপত্তা এবং আরোহীর সুরক্ষা নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাইলট কর্মসূচির মাধ্যমে বাস্তব সড়কে চালিয়ে ই-রিকশার গতি নিয়ন্ত্রণ, ব্রেকের কার্যকারিতা, ব্যাটারির সক্ষমতা, আরোহীর আরাম এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা যাচাই করা হবে।

তারা আরও বলেন, নতুন নকশার এই ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় বেশি স্থিতিশীল এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে উন্নত ব্রেকিং ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজন করা হয়েছে। পাইলট পর্যায়ের ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী সময়ে নগর পরিবহনে এর সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফতাবনগরে তিন চাকার ই-রিকশা উদ্বোধন

প্রকাশের সময় : ১১:২৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬