গুরুত্বপূর্ণ সংবাদ:
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 186
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে।
Tag :




















