Dhaka ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 204

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে নাজমুল। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।
অন্যদিকে অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার রাতে তারা দুজন তাদের কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে রেললাইন দিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অন্তরা মারা যান।’

গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময় সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে, রাত ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, ‘অন্তরার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নাজমুলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন, তিনি অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫