গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 91
রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন টের পাওয়া যায়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ১ ডিসেম্বর কক্সবাজার ও চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
Tag :





















