Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 98

ধানমন্ডি ৩২ নম্বরে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক্সকাভেটর নিয়ে এগোতে চাইলে ছাত্র-জনতাকে ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করে। এতে ক্ষুব্ধ ছাত্র-জনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকা থমথমে পরিস্থিতিতে ভেসে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

সেনাবাহিনী পুরো রাস্তা ঘিরে কড়া অবস্থান নিয়েছে। অন্যদিকে, এক্সকাভেটরসহ অবস্থান নেওয়া ছাত্র-জনতা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’। ছাত্রদের একাংশ জানিয়েছেন, খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পর তারা ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দিতে চায়, কারণ সেই বাড়ির মাধ্যমে তাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশের সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫