Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 90

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লেগে সেটি ভস্মীভূত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শুক্রবার রাত ১০টার দিকে নাফ পরিবহনের মিনিবাসটি মহাসড়কের ওপর রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটির ভেতরের সব সিট ও কাঁচ পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ওসি আরও জানান, অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটিতে হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

প্রকাশের সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫