Dhaka ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 90

রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লেগেছে। এতে অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের সন্তান অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে কেউ হতাহত হয়নি। সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছায় বলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশাটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে হাতিরঝিল এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশাটিতে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

অটোরিকশার চালক মাজহারুল ইসলাম বলেন, “হঠাৎ একটা শব্দ শুনেই দেখি গাড়িতে আগুন ধরে গেছে। দুই মিনিটের মধ্যেই পুরো অটোরিকশায় আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই লাফিয়ে পড়ে প্রাণে বাঁচি। স্বামী-স্ত্রী আর তাদের এক সন্তান ছিল, তারা সামান্য আঘাত পেলেও প্রাণে রক্ষা পেয়েছে।”

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের

প্রকাশের সময় : ০৪:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫