Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 104

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন—তা এখনও নিশ্চিত করে জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা স্বামী-স্ত্রী—সাইফুল ইসলাম (৩০) ও শাকিলা। সাইফুল ওই বাসার দারোয়ান এবং শাকিলা সেখানে রান্নার কাজ করতেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের দেখা যাচ্ছিল না। সকালে বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর কোনো একসময় তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ বাদী হয়ে মামলা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫