Dhaka ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 4

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োজিত আছেন।।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

জানা গেছে, এর আগে এই কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদটি শূন্য হয়। পরে ওই পদে জহির উদ্দিন স্বপনকে নির্বাচিত করা হলো।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর তার নির্বাচনি এলাকার নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে পরপর দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনি এলাকার নেতা-কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নতুন দায়িত্বও পালন করবেন জহির উদ্দিন স্বপন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

প্রকাশের সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬