Dhaka ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন পেশায় সফল হতে অর্থের পেছনে নয়, দক্ষতার পেছনে ছুটুন: আইনমন্ত্রী নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ : মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার কালুখালীর পাতুরিয়ায় আরএসইউএফ’র বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস ১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারে হোটেলের বারে পাল্টাপাল্টি হামলায় নিহত ২

কক্সবাজারে হোটেলের বারে পাল্টাপাল্টি হামলায় নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 23

কক্সবাজারে মদের বারে পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলাস্থ রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাজিবুল হক রাশেদ ও সালমান। রাশেদ শহরের নুনিয়ারছড়া ও সালমান বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা।

বার কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রাশেদ, সালামান, রাদিসহ কয়েকজন যুবক বারে বসে মদ পান করছিলেন। এ সময় হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে হামলাকারীরা বাইরে থেকে আরও কয়েকজন যুবককে ডেকে নেন। তারা দোতলার বারে প্রবেশ করে রাশেদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রাশেদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে রাশেদের স্বজনরা হামলাকারী বিজিবি ক্যাম্প এলাকার মৃত আবুল কালামের ছেলে সালমানকে আটক করে ফিশারি ঘাট এলাকায় নিয়ে যায়। পরে সালমানকে গণপিটুনি দিয়ে কক্সবাজার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ গুরুতর আহত সালমানকে জেলা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক সালমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে শুক্রবার (২৮) ভোরে সালমান মারা যান।

স্থানীয় সূত্র জানায়, ইয়াবা লুটের ঘটনায় কক্সবাজারের রাদি ও সালমানের নেতৃত্বে রাশেদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হামলায় সালমান আহত হয়ে পরে মারা যান। ঘটনার পরপরই রাদি পলাতক রয়েছে। রাদি এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান বলেন, হোটেলের বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজগুলো পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে হোটেলের বারে পাল্টাপাল্টি হামলায় নিহত ২

প্রকাশের সময় : ১২:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬