Dhaka ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯৫০ ২৮ সেপ্টেম্বর থেকে আবার হামের টিকা পাবে শিশুরা রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে সবজির সরবরাহ কম, চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা এবার যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্কারোপের ঘোষণা কানাডার বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 14

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে উড়োজাহাজটি। মরদেহটি উড়োজাহাজ থেকে নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ফ্লাইটের অন্য যাত্রীরাও।

বুধবার (২৬ আগস্ট) বিমান সূত্রে জানা যায়, এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।

মাসকাট বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর মরদেহটি নামানোর উদ্যোগ নেওয়া হয়। তবে স্থানীয় আইন ও বিধি অনুযায়ী, উড়োজাহাজ থেকে মরদেহ নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন। এখনো সেই অনুমতি না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, মরদেহ নামানোর অনুমতির জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হবে। এরপর ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে উড়োজাহাজটি মাসকাটে অবতরণ করে।

এদিকে, দীর্ঘ সময় ফ্লাইটটি আটকে থাকায় অন্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। মাসকাট থেকে উড়োজাহাজটি কখন পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

বিমান সূত্র আরও জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বিজি-১৩৬ ফ্লাইটটির সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার কথা ছিল বুধবার বেলা ১১টায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬

প্রকাশের সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬