Dhaka ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মাইক্রোবাসে ছাগল চুরির সময় মা-ছেলে-নাতিসহ আটক ৩

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 6

ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিনব কৌশলে মাইক্রোবাসে করে ছাগল চুরির সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি ছাগল উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের মো. হেলাল উদ্দিন (৩৫), মোছা. সুফিয়া খাতুন (৫৫) ও মো. ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি বলে জানা গেছে। সাধারণ মানুষের সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা চুরি করছিল বলে স্থানীয়দের অভিযোগ। এ সময় ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটি প্রথমে একটি নির্জন স্থান থেকে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তুলে নেয়। পরে ইকড়া গ্রামের আরেকটি ছাগল গাড়িতে তোলার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর স্থানীয়রা একত্রিত হয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে তিনজনকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আটক তিনজনকে হেফাজতে নেওয়ার পাশাপাশি একটি লাল রঙের ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে প্রথম ছাগলটি চুরির কথা স্বীকার করেছেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ রহমান বলেন, দুপুরে চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় চুরিকৃত ছাগল ও চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

এদিকে, চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটির মালিক যশোরের শার্শা থানা এলাকার এক প্রবাসীর স্ত্রী মোছা. পাখি খাতুন বলে জানা গেছে। চক্রটির সঙ্গে গাড়ির মালিকের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে মাইক্রোবাসে ছাগল চুরির সময় মা-ছেলে-নাতিসহ আটক ৩

প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬