Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 45

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হককে পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। একইসাথে কোস্টগার্ডের নতুন মহাপরিচালক হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হককে কোস্টগার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসানের চাকরি বাংলাদেশ নৌবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

প্রকাশের সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬