Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 30

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়ানো ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও গোয়েন্দা সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উপজেলাজুড়ে ডিবি পুলিশের সার্বক্ষণিক টহলও অব্যাহত রয়েছে। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তাবলয় তৈরি করতে দেখা গেছে। এছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গীসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন।

যৌথ টহলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে টহলটি জেলা শহরে ফিরে আসে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এ পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আশা করি, আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।”

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি পুরো জেলায় বিজিবি ও গোয়েন্দা পুলিশের টহল অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই বিজিবি টহল শুরু করেছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

প্রকাশের সময় : ১১:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬