Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 75

‘আব্বু, সিএনজি চালক আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে’—বাবাকে ফোন করে মাত্র ২৬ সেকেন্ড কথা বলার পরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুই বছরের শিশুকন্যা জুবাইদাকে নিয়ে নিখোঁজ রয়েছেন সাহিদা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রাম থেকে বাবার বাড়ি পাঁচৈ গ্রামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সাহিদা মৈশামুড়া গ্রামের শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দুই বছরের মেয়ে জুবাইদাকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন সাহিদা। পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিছুক্ষণ পর গাড়িটি নির্ধারিত পথের পরিবর্তে অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে বাবাকে ফোন করেন সাহিদা।

সাহিদার বাবা আবুল হোসেন বলেন, ‘মেয়ে সকালে আমার বাড়িতে আসার জন্য রওনা হয়েছিল। কিছুক্ষণ পর তার ফোন থেকে কল আসে। সে শুধু বলল, আব্বু, সিএনজি আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। আমার সঙ্গে মাত্র ২৬ সেকেন্ড কথা হয়েছিল। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। আমরা চারদিকে খুঁজেও তাদের কোনো সন্ধান পাইনি।’

এ ঘটনায় সাহিদার পরিবার হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ সাহিদার উচ্চতা আনুমানিক ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজি। তার সঙ্গে থাকা শিশুকন্যার বয়স দুই বছর।

ঘটনার পর থেকে দুই পরিবারের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। মা ও শিশুকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন সাহিদার ছোট বোন শাহানা আক্তার।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ

প্রকাশের সময় : ০৯:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬