Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 72

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় ওই তিন শিশু। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের প্রতিবেশী মাহবুর রহমান বলেন, ‘পুকুরটিতে সাধারণত লোকজন কম গোসল করতে যায়। যারা যায়, তারা গোসল শেষে দ্রুত চলে আসে।’

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ বলেন, ‘দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের কারও হার্টবিট ছিল না। ইসিজি পরীক্ষার পর তাদের শরীরে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

এ ঘটনায় পুরো জামদিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬