Dhaka ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও সহযোগী রতন আটক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি পলিসি ক্যাম্প ২০২৬-এ ময়মনসিংহের প্রতিনিধিত্ব করবেন জাককানইবির অপর্ণা সরকার মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

সাভারে আবারও মিললো বোমা সদৃশ প্রেসার কুকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 30

ঢাকার সাভারে আবারও বোমা সদৃশ একটি প্রেসার কুকারের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বর্তমানে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের সামনে একটি প্রেসার কুকার বোমার সন্ধান পাওয়ার খবর পায় সিটিটিসি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। সিটিটিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৩১ জুলাই রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা একটি শক্তিশালী প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করে সিটিটিসি।

এদিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে বুধবার সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানোর কথা ছিল সিটিটিসির। তবে নির্ধারিত ওই ব্রিফিং স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাভারে আবারও মিললো বোমা সদৃশ প্রেসার কুকার

প্রকাশের সময় : ০১:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬