Dhaka ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় হানিট্রাপের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, তিনজন গ্রেপ্তার নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি আটক, মাদক সেবনের সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার রাবির প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ ১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে আজ বিশ্ব অলস দিবস: ব্যস্ততার মাঝেও একটু বিশ্রাম হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : ভারতীয় হাইকমিশনার ‘৭০ অনুচ্ছেদ সংস্কার হলে অলি আহমদই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন’ ইয়াবাসহ আটক আসামির পরিবারের কাছে ঘুস দাবির অডিও ফাঁস, এসআই ক্লোজড

দুই দিন রোম বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরলেন বিমানের যাত্রীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 16

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪৭ যাত্রী।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীদের নিয়ে বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দর ত্যাগ করে। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে ফ্লাইটটি পরিচালিত হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে আড়াই শতাধিক যাত্রী নিয়ে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর জ্বালানি নেওয়ার জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। তবে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি আর উড্ডয়ন করতে পারেনি।

পরে ঢাকায় থেকে বিমানের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। তারা উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়নের উপযোগী করার পর ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এদিকে প্রায় ৪০ ঘণ্টা ফ্লাইটটি অচল থাকায় রোম বিমানবন্দরে থাকা আড়াই শতাধিক যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাদের কেউ কেউ বিমানবন্দরের মেঝেতে রাত কাটান বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই দিন রোম বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরলেন বিমানের যাত্রীরা

প্রকাশের সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬