Dhaka ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গণঅভ্যুত্থানের সাথে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা জনগণের অর্থ লুট করে পাচার করাই ছিল আওয়ামী লীগের কাজ: অর্থ উপদেষ্টা অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে : রিজভী ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর নওগাঁয় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 5

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বলাকা লাউঞ্জ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত একটি লাউঞ্জ। সেখানে যাত্রীদের বসা, খাওয়া-দাওয়া ও অপেক্ষার জন্য বিভিন্ন সুবিধা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

প্রকাশের সময় : ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬