Dhaka ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন মাদক কারবারি ও মূল হোতাদের নিরপেক্ষ তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯ থাইল্যান্ডে স্কুলে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত বেড়ে ৭ নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা আড়িয়াল বিলের কইসহ ৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি উয়েফা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর ২০০ টাকার নিচে নেই মাছ-মুরগি, ডিমের ডজন ১৫০

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 12

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে সামনের অংশের একটি পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন তলব করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

প্রকাশের সময় : ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬