Dhaka ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ মহাদেবপুরে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেপ্তার ১৩ নওগাঁ সদর থানার অভিযানে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার, দুইজন গ্রেপ্তার ‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার ও রায় কার্যকর করা হবে’ ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার সাবেক যুগ্মসচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে আওয়ামী লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় বিপাকে ২ কোটি আমানতকারী : গভর্নর

তসলিমা নাসরিন চাইলে দেশে ফেরার আবেদন করতে পারেন: ডা. জাহেদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 31

ভারতে অবস্থানকারী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তসলিমা নাসরিন প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ প্রসঙ্গে ড. জাহেদ জানান, তসলিমা নাসরিন যদি দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

বিতর্কিত মতামতের কারণে দুই দশক আগে বাংলাদেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তসলিমা নাসরিন। ২০০৭ সালে সালে আরেক বিতর্ক শুরু হলে তসলিমাকে পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লিতে আশ্রয় নিতে হয়। সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শাসনভার পাওয়ার পর সেখানে বিভিন্ন কর্মসূচি পালনে ফিরে আসেন এই নারীবাদী লেখিকা। এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ফিরে আসতে না পারার আক্ষেপের কথাও জানান।

তসলিমা নাসরিন অতীতে যাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন, সে বিষয়ে প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি যদি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান, তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে আদালতে মামলা করতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তসলিমা নাসরিন চাইলে দেশে ফেরার আবেদন করতে পারেন: ডা. জাহেদ

প্রকাশের সময় : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬