Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 54

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। স্টেশনটিতে একটি মাত্র লাইন থাকায় এ ঘটনার পর রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি খায়রুল আলম জানান, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। অন্যদিকে যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। বগিটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬