Dhaka ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানে জাবিতে ছাত্রশিবিরের মিনি ম্যারাথন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ ও নিয়মিত অভিবাসনে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ নওগাঁর মহাদেবপুরে ৩ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার চোরাই মালামাল ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 13

জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাতের পর আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাইজুড়ে ভারী বৃষ্টিপাত হলেও আগস্টে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগস্টে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হলেও উজান ও দেশের অভ্যন্তরে ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জুলাই মাসে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে ৫৩ শতাংশ, চট্টগ্রামে ৫১ শতাংশ, সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ এবং ঢাকা বিভাগে ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৮ জুলাই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। মাসটিতে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে রূপ নেয়।

আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া মাসজুড়ে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

নদ-নদীর পানিপ্রবাহ সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলেও মৌসুমি ভারী বর্ষণ ও উজানের বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য নদীগুলোর তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে মাটির আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে।

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবরেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কিছু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। তবে আকস্মিক ভারী বর্ষণ ও উপকূলীয় লঘুচাপের গতিপথের ওপর দেশের আবহাওয়ার পরিস্থিতি অনেকাংশে নির্ভর করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

প্রকাশের সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬