Dhaka ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, স্ত্রীর স্বীকৃতি দাবি ট্রেনে জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল রাতে তরুণীর বাড়িতে ধরা পড়ে বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 24

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মরক্ষা এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের ওপর আস্থা তৈরি হলে একজন শিক্ষার্থী সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নেতৃত্বের গুণাবলি ও আত্মরক্ষার সক্ষমতা তৈরির মাধ্যমে মার্শাল আর্ট একটি দক্ষ, মানবিক ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬