Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 64

নেত্রকোণার মদন উপজেলায় মাদরাসা শিক্ষকের ধর্ষণের শিকার (অভিযোগ মর্মে) হয়ে অন্তঃসত্ত্বা হওয়া ১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু ও তার নবজাতক সিলেটের একটি সেফহোমে রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনা আগেই সংগ্রহ করা হয়েছে। সিআইডি ল্যাবের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা, মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, আদালতের নির্দেশে গত ২৮ জুলাই সিলেটের সেফহোম থেকে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এর আগে গত ১৭ মে অভিযুক্ত শিক্ষকের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে সব নমুনা পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে।

সিলেট সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব সম্পন্ন হলেও কম বয়সে সন্তান জন্ম দেওয়ায় মা ও নবজাতক দুজনই এখনও কিছুটা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

অভিযোগে বলা হয়, একাধিকবার ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে ভুক্তভোগী শিশুকে সিলেটের একটি সেফহোমে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

প্রকাশের সময় : ০২:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬