Dhaka ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 57

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলা জেলার মানিকেরহাট এলাকার মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ জানায়, ১০ সদস্যের একটি পর্যটক দল বৃহস্পতিবার বগালেকে ভ্রমণে আসে। দলের আটজন একটি কটেজে রাতযাপনের জন্য অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ধ্যায় মোটরসাইকেলে কেউক্রাডংয়ের উদ্দেশে রওনা হন। ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।

পরে তাদের খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। রাতের দিকে কয়েক ফুট গভীর খাদ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬