Dhaka ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি দেশে ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী জাককানইবিতে ডিবি-পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না : ভারত ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 13

তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সার্জিও গরের এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কূটনৈতিক অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।

সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা সম্পর্কে সরাসরি ধারণা নিতে চায় ওয়াশিংটন।

বর্তমানে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন সার্জিও গর। সফরকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন। পাশাপাশি চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের মার্কিন রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

প্রকাশের সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬