Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আসামের ভয়াবহ বন্যা : দুর্গতদের পাশে সালমান খান ও আলিয়া ভাট ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 23

উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে স্বদেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন বাগেরহাট জেলার শিমু আক্তার ও শারমিন খাতুন, টাঙ্গাইল জেলার পাপিয়া বাদশা, যশোর জেলার লাভলী খাতুন এবং নড়াইল জেলার রোজিনা খাতুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের তৃতীয় সচিব এবং ভারতের মুম্বাইস্থ এফআরআরও কর্তৃক প্রদত্ত ট্রাভেল পারমিট ও ‘লিভ ইন্ডিয়া’ নোটিশের ভিত্তিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে সীমান্ত হস্তান্তর প্রক্রিয়াটি শেষ করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা পাসপোর্ট-ভিসা ছাড়া সীমান্তের অবৈধ পথে ভারতে যান এবং সেখানে পুলিশের হাতে আটক হয়ে প্রায় আড়াই বছর কারাভোগ করেন। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়া ও চিঠি চালাচালির মাধ্যমে তারা দেশে ফেরেন। তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, ফেরত আসা নারীদের আপাতত তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে এবং পরিবারের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

প্রকাশের সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬