Dhaka ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

জামায়াত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 65

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। এ সময় বাসভবনে হামলার অভিযোগও ওঠে। পরে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের দাবি, মাদ্রাসার মুহতামিম কবির হোসেনের প্রতিষ্ঠানে শিশুদের যাতায়াত পছন্দ করতেন না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। তিনি বিভিন্ন সময়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং মাদ্রাসা বন্ধের হুমকি দিতেন।

বিক্ষোভকারীদের ভাষ্য, সোমবার সকালে অনন্যা মাদ্রাসায় গিয়ে আয়ান নামে এক শিশু শিক্ষার্থী, রেক্সনা নামে এক নারী এবং নাসির উদ্দিন নামে এক অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় রেক্সনা আহত হন এবং নাসির উদ্দিনের বাইসাইকেল ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর অনন্যা আবার সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টার দিকে এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার জন্য এমপির এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাকে মারধর করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আহত রেক্সনার ননদ অন্তু অভিযোগ করে বলেন, এমপির মেয়ে প্রায়ই মাদ্রাসায় গিয়ে ঝামেলা করেন এবং মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। বিক্ষুব্ধ অনেকেই অভিযোগ করেন, সংসদ সদস্যের মেয়ে মাদকাসক্ত অবস্থায় প্রায়ই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভীনা বলেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি দাবি করেন, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুদের আনাগোনা নিয়ে আপত্তি ছিল। তার মেয়ে শুধু প্রতিবাদ করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করা হয়েছে এবং তাদের বাড়িতে হামলা চালিয়ে উল্টো মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, র‌্যাব যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও

প্রকাশের সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬